﻿গীতসংহিতা.
120.
আরোহনের গীত। আমার চরম দূর্দশায় আমি সদাপ্রভুুকে ডাকলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন। 
আমার প্রাণকে সদাপ্রভুু, মিথ্যাবাদীদের মুখ থেকে এবং প্রতারকদের জিভ থেকে উদ্ধার কর। 
প্রতারণা পূর্ণ জিভ তিনি তোমাকে কি দেবেন এবং এর থেক বেশী আর কি দেবেন? 
তিনি তোমাকে শিকার করবেন সৈনিকের ধারালো বান দিয়ে, তীরের মাথা গরম কয়লার ওপর গরম করে। 
দূর্ভাগ্য আমার কারণ আমি অস্থায়ীভাবে মেশকে থাকছি; আমি আগে কেদরের তাঁবুতে বাস করতাম। 
অনেক দিন ধরে আমি এমন লোকেদের সঙ্গে থাকতাম, যারা শান্তি ঘৃণা করে। 
আমি শান্তির জন্য যখন কথা বলি, কিন্তু তারা যুদ্ধ চায়। 
