﻿গীত.
128.
একটি আরোহণ সংগীত। ধন্য তারা সবাই যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, যারা তাঁর নির্দেশিত পথে চলে। 
তুমি তোমার পরিশ্রমের ফলভোগ করবে; আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে। 
তোমার স্ত্রী তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে; তোমার মেজের চারিদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে। 
হ্যাঁ, যে ব্যক্তি সদাপ্রভুকে সম্ভ্রম করে সে এই আশীর্বাদ পাবে। 
সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন; তোমার জীবনের প্রতিটি দিন, তুমি যেন জেরুশালেমের সমৃদ্ধি দেখতে পাও। 
তুমি তোমার সন্তানদের বংশধর দেখার জন্য বেঁচে থাকো— ইস্রায়েলে শান্তি বিরাজ করুক। 
